নির্বাচনবিরোধী কথা বললে রাজনীতি থেকে মাইনাস: সালাহউদ্দিন

নির্বাচনবিরোধী কথা বললে রাজনীতি থেকে মাইনাস: সালাহউদ্দিন
বিজ্ঞাপন
যারা নির্বাচনবিরোধী কথা বলবে, তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সালাহউদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে দু-একটি দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। তিনি বলেন, “দেশে নির্বাচনের আমেজ বিরাজ করছে। যারাই নির্বাচনের বিপক্ষে কথা বলবে, তারাই রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে।”
পিআর ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, পিআর নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। গণপরিষদ বা পিআরের দাবি শুধু রাজনৈতিক কৌশল, মাঠ গরম করার জন্য এসব দাবি তোলা হচ্ছে।
বিজ্ঞাপন
জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করছে বিএনপি। তবে বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা চলবে। সংবিধানের ঊর্ধ্বে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, “সবার ঐকমত্যে এই সরকার গঠিত হয়েছে। ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। অন্য কিছু ভাবার অবকাশ নেই।”
বিজ্ঞাপন
জোট প্রসঙ্গে তিনি জানান, জামায়াতের সঙ্গে জোটের কোনো সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে। কিছু ইসলামী ঘরানার দল ও বিগত আন্দোলনের অংশীদার দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
আরএক্স/








