Logo

হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৫, ০৭:০৭
হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

পরে রাত ৮টা ৩০মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তার গুলশানের ফিরোজায় ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বাসভবন থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালে উদ্দেশে রওনা হয়। পরে রাত ৮টা ৩০মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি গণমাধ্য্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ম্যাডামকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর হাসপাতালে এসে পৌঁছায়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের বরাতে বিএনপির এ নেতা জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই ম্যাডামের (খালেদা জিয়া) বাসায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রাত ৮টায় বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতালে রওনা হওয়ার আগে তার বাসভবনে ফিরোজা গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD