Logo

দেশে অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা চলছে : রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০২
দেশে অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা চলছে : রিজভী
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশ-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে। ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয়, তারা নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। বিভিন্ন পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছেন। দেশের তরুণ প্রজন্ম দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের তরুণ সমাজ তাদের ক্ষমা করবে না।’

এ্যাব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ মেধাবীরাই বুয়েটে ভর্তি হতে পারেন। তাদের অভিজ্ঞতা সংগঠনে লাগাবেন। দেশকে কীভাবে পুনর্গঠন করা যায়, আপনাদের মতামতকে প্রাধান্য দেবে বিএনপি। আমি আশাবাদী, এ্যাবের এ কমিটি সফলতা বয়ে আনবে।’

বিজ্ঞাপন

সাক্ষাৎ অনুষ্ঠানে এ্যাবের কেন্দ্রীয় নেতা শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD