Logo

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১৮:১৫
জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় উভয়ের মধ্যে বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা, উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

বিজ্ঞাপন

আলোচনায় বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD