Logo

‘তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ১৪:০৩
‘তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি’
তারেক রহমান । ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে ৯ দিনের সফর শেষে ঢাকায় ফিরে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারিতেই জাতীয় ভোট অনুষ্ঠিত হবে।”

বিজ্ঞাপন

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এতে কোনো অনিশ্চয়তা নেই। দেশের সব পরিস্থিতি সম্পর্কে তারেক রহমান অবগত আছেন এবং যথাসময়েই দেশে ফিরবেন।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, “নিউইয়র্কে হামলার ঘটনা প্রমাণ করেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD