Logo

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, অনিশ্চয়তা নেই: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১২:১২
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, অনিশ্চয়তা নেই: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই বলে তিনি মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমান যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই প্রস্তুতি নেব।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক মহলের পূর্ণ সমর্থন রয়েছে।

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরটি অত্যন্ত সফল হয়েছে। অধিবেশন ছাড়াও প্রবাসীদের সঙ্গে আয়োজিত বিভিন্ন সভা বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে। সব মিলিয়ে এটি গণতন্ত্রের জন্য ভালো বার্তা বয়ে এনেছে।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব আরও জানান, জাতীয় ঐক্য প্রদর্শনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের প্রতিনিধিদের সফরে আমন্ত্রণ জানিয়েছেন, যা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে।

এসময় নিউইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সৃষ্ট অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গ তুললে তিনি বলেন, “এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। অতীতেও বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ এ ধরনের আচরণ।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD