Logo

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য বিএনপির: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১৬:০৭
গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য বিএনপির: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যে স্বপ্ন ও আদর্শ নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচারের বুলেট বুকে নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের অবিচল থাকতে হবে। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠিত হলেই শহীদ জেহাদের আত্মা শান্তি পাবে।”

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যার ফলেই নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয় আসে এবং দেশ সাংবিধানিক ধারাবাহিকতায় ফিরে যায়।

তিনি আরও বলেন, নব্বইয়ে স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে জেহাদের অগ্রণী ভূমিকা জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে চিরস্মরণীয় থাকবে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার এই অভিযাত্রায় শহীদ জেহাদের আদর্শ বিএনপিকে অনুপ্রাণিত করে চলেছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল শহীদ নাজির উদ্দিন জেহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD