Logo

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত হোসেন গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ১৩:৫৯
ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত হোসেন গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত হোসেনকে (৫৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

গ্রেফতাকৃত শাহাদত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চতুর্থ ভাই। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, বুধবার রাতে ডিবির একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। এছাড়া ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD