Logo

হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ২৪:৫১
হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে রাত ১২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রয়োজনীয় কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে কিডনি, লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ গত ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD