Logo

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৩ নভেম্বর, ২০২৫, ১৮:৩২
ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নেত্রকোনা জেলা শাখার অধীনে কেন্দুয়া সরকারি কলেজ শাখার কমিটি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটি স্থগিতাদেশ কার্যকর থাকবে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখা এবং শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD