‘বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে’

বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
গণসংযোগের অংশ হিসেবে ছাদখোলা গাড়িতে করে তিনি কোনাখালী এলাকায় যান এবং সেখানেই এসব বক্তব্য দেন।
তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। দয়া করে সবাই ধানের শীষে ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।’
আরও পড়ুন: আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা
সালাহউদ্দিন আরও বলেন, ‘বিএনপি সরকার প্রতিষ্ঠা হলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে, প্রতিষ্ঠিত হবে শান্তি ও সমৃদ্ধি।’
চকরিয়া ও পেকুয়াকে নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। গত ২ ডিসেম্বর থেকে এলাকায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির এই শীর্ষ নেতা।
প্রচারণার আর মাত্র এক দিন বাকি। তা শেষ করে আগামী ৭ ডিসেম্বর (রোববার) তিনি ঢাকায় ফিরে আসবেন।








