Logo

তফসিল প্রস্তুতির মধ্যে ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৪
তফসিল প্রস্তুতির মধ্যে ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রণয়নের প্রক্রিয়া চলমান থাকতেই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়, যা এখনো চলছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন। অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে বিএনপি এবং এনসিপির প্রতিনিধি দলও সিইসির সঙ্গে বৈঠক করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্বালে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক এই বৈঠকের অংশ হিসেবে এবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা টেবিলে বসলো জামায়াতে ইসলামী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD