Logo

দেশের গণতান্ত্রিক আন্দোলনকে অপমানিত করার চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:৪৮
দেশের গণতান্ত্রিক আন্দোলনকে অপমানিত করার চক্রান্ত চলছে
সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করার চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রে উত্তরণের পথকে জটিল করার জন্য বহুমাত্রিক ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন সালাহউদ্দিন আহমেদ।

আরও পড়ুন: একাত্তরের মতো চব্বিশকেও সম্মান-শ্রদ্ধা করার আহ্বান জামায়াত আমিরের

তিনি বলেন, স্বাধীনতাকে সুসংহত করতে ব্যর্থ হলে তা নতুন রূপের পরাধীনতায় পরিণত হবে। জনগণ যদি ২৪-এর গণ-অভ্যুত্থানের পর নিষ্ক্রিয় থাকে, তাহলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে অবমূল্যায়ন ও রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করার প্রচেষ্টা ইতোমধ্যেই শুরু হয়েছে। এজন্য জনগণকে সচেতন এবং সক্রিয় থাকতে হবে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, কিন্তু বিএনপি প্রতিরোধ অটুট রেখেছে। তরুণরা দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে বিদায়কে নিশ্চিত করেছে।

আরও পড়ুন: বিজয় দিবসে উপলক্ষ্যে বাংলাদেশিদের শুভেচ্ছা জানালেন ফখরুল

তিনি আরও যোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের পর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা এগিয়ে চলেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য বিভাজন রাজনীতি করেননি। আমরা চাই সকল রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে এগিয়ে গিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করুক।

সভায় দলের অন্যান্য নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন এবং বিজয় দিবস উপলক্ষে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD