Logo

বিদেশে যেতে আর জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫২
বিদেশে যেতে আর জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান
ছবি: সংগৃহীত

দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে দেশব্যাপী আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ও সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি, যাতে প্রবাসে যেতে গিয়ে আর কাউকে জমি বা ভিটেমাটি বিক্রি করতে না হয়।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি বিশেষ করে বিদেশগামীদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, আমাদের দেশের মানুষ বিদেশে যাওয়ার আগে অর্থের তীব্র সংকটে পড়েন। অনেককেই ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমাতে হয়, যা একটি পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এই সংকট সমাধানে তিনি বিশেষ উদ্যোগের প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞাপন

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD