Logo

গায়ে হাত দেওয়া যাবে না, লাশ পড়লে আমরাও লাশ নেব: মাহফুজ আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৮
গায়ে হাত দেওয়া যাবে না, লাশ পড়লে আমরাও লাশ নেব: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা মাহফুজ আলম দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত সংকটময় আখ্যা দিয়ে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে এবং কোনোভাবেই তাদের ওপর আঘাত সহ্য করা হবে না। পরিস্থিতি সহিংসতায় গড়ালে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেওয়া বক্তব্যে মাহফুজ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটি লাশ পড়লে আমরাও লাশ নেব—অতিরিক্ত সুশীলতা করে আর লাভ নেই।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও অনেকে আইনের ফাঁকফোকর ব্যবহার করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের ভেতরে সহিংসতা চালানো ও হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মাহফুজ আলম আরও বলেন, বাংলাদেশে অবস্থান করে যারা বিদেশি শক্তি বা অন্য দেশের স্বার্থ রক্ষা করবে, তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। আমরা যদি নিরাপদে না থাকি, তাহলে আমাদের শত্রুরাও এই দেশে নিরাপদে থাকতে পারবে না—এটাই মৌলিক শর্ত।

তিনি অতীত প্রসঙ্গ টেনে বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ, ১৪-দল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকলেও তখন সংযম দেখানো হয়েছিল।

বিজ্ঞাপন

সেই সংযমকেই এখন দুর্বলতা হিসেবে দেখিয়ে প্রতিপক্ষ আবার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে আর এমন ক্ষমা প্রদর্শন করা হবে না বলেও সতর্ক করেন মাহফুজ আলম।

বক্তব্যের শেষাংশে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দেশের ভেতরের লড়াই দেশের বাইরে ছড়িয়ে পড়ে, তবে বাংলাদেশের মুক্তির সংগ্রামও দেশের সীমানা ছাড়িয়ে যাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD