Logo

ধর্ম-মুক্তিযুদ্ধের নামে বিভাজন নয়, ঐক্যের রাজনীতি চায় নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ২০:০৮
ধর্ম-মুক্তিযুদ্ধের নামে বিভাজন নয়, ঐক্যের রাজনীতি চায় নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি এবং মুক্তিযুদ্ধ কিংবা ইসলামের নামে দেশকে বিভক্ত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধ যেমন কারও একক মালিকানা হতে পারে না, তেমনি ইসলামের নামেও রাষ্ট্র ও সমাজে বিভাজন সৃষ্টি করা যাবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আগ্রাসনবিরোধী যাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও মুক্তিযুদ্ধকে ঘিরে জাতীয় ঐকমত্য এখনো প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যে এই ইতিহাসকে বারবার ব্যবহার করে দেশকে বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তির অন্যতম হলেও সেটিকে দলীয় স্বার্থে ব্যাখ্যা করে জনগণকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মুজিববাদী রাজনীতির মাধ্যমে রাষ্ট্র ও সমাজে বিভাজন তৈরি করেছে।

পাশাপাশি পার্শ্ববর্তী দেশের প্রভাব বিস্তারের চেষ্টার কথাও উল্লেখ করে বলেন, বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার নানা চেষ্টা হয়েছে। তবে ৫ আগস্টের পর আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধকে বের করে এনে নতুন ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, এ ধরনের ঘটনাকে আর হালকাভাবে দেখার সুযোগ নেই। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। জনগণই আমাদের প্রকৃত শক্তি ও নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এনসিপি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চায়।

বিভাজনের রাজনীতি নয়, বরং ঐক্য, নিরাপত্তা ও গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিতে জনগণকে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD