Logo

বগুড়ায় তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২১ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৩
বগুড়ায় তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।

এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশারফ করিম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহাবুবুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মনোনয়ন উত্তোলনের পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ গণমাধ্যমকে বলেন, “তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর যেকোনো সময়ে নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় আসবেন। তার নির্দেশে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।”

বগুড়া-৬ (সদর) আসনে ৪ লাখ ৪৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD