Logo

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪৯
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে হয় বিধায় তারেক রহমানের পক্ষে আগেই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে দলের প্রতিষ্ঠাতা ও পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাভারের পথে রওনা হন। জাতীয় স্মৃতিসৌধে সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানানোর নিয়ম থাকায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও আব্দুল মঈন খান। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

তারেক রহমানের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা সাজিয়ে-গুছিয়ে প্রস্তুত করা হয়। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়।

এর আগে বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD