Logo

এনসিপির আরো ৩ শীর্ষ নেত্রীর পোস্ট, যা জানালেন তারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ২০:৫১
এনসিপির আরো ৩ শীর্ষ নেত্রীর পোস্ট, যা জানালেন তারা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

অন্যদিকে এনসিপির আরও তিন শীর্ষ নেত্রীও কাছাকাছি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পোস্টের মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তারা হলেন- দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম এবং যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

সামান্তা শারমিন তার পোস্টে উল্লেখ করেছেন, আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।

বিজ্ঞাপন

নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট...।

অন্যদিকে ডা. মাহমুদা মিতু পোস্টে বলেন, এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।

বিজ্ঞাপন

এই তিন নেত্রীর প্রকাশিত পোস্টগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থীর সিদ্ধান্তের সঙ্গে এই নেত্রীদের প্রকাশ্য সমর্থন রাজনৈতিক পরিবেশকে আরও সক্রিয় করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD