Logo

জামায়াতের সঙ্গে জোট করছে এনসিপি, আনুষ্ঠানিক ঘোষণা রবিবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ২০:৫৯
জামায়াতের সঙ্গে জোট করছে এনসিপি, আনুষ্ঠানিক ঘোষণা রবিবার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়তে ইসলামীর সঙ্গে জোট করছে। রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) রাতের দিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে এনসিপি এবার জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবে।

অন্যদিকে, এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

পোস্টে তাসনিম জারা লিখেছেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও উল্লেখ করেছেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে অংশগ্রহণ করবো।

বিজ্ঞাপন

এমন সময় এনসিপির জোটবদ্ধ পদক্ষেপ ও তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন চমক সৃষ্টি করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD