Logo

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানতে হবে যেসব নিয়ম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫২
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানতে হবে যেসব নিয়ম
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এই জানাজার জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিশেষ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য স্পষ্টভাবে নির্দেশনায় বলা হয়েছে— কোনো ব্যাগ, হ্যান্ডব্যাগ, বড় জিনিসপত্র বা ভারী সামগ্রী সঙ্গে আনা যাবে না। দাফনের সময় সাধারণ জনগণ কবরস্থানে প্রবেশ করতে পারবেন না। অংশগ্রহণকারীদের সুশৃঙ্খলভাবে আচরণ করতে বলা হয়েছে।

জানাজার পর আনুমানিক বেলা সাড়ে ৩টায় খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর প্রভাবে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং জানাজার দিন এক দিনের সাধারণ ছুটি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়া। ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে নেওয়া হয়। শেষ দিন পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বিজ্ঞাপন

দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশের মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা কালকের জানাজায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ সময় সুশৃঙ্খলতা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে মোতায়েন থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD