Logo

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ২৪:৩০
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা
বেগম খালেদা জিয়া | ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীরা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে জানাজায় অংশ নিতে পারবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়ড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে গভীর শোক বিরাজ করছে। সর্বস্তরের মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিজ্ঞাপন

জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়। নারীদের জন্য পৃথকভাবে নিরাপদ এবং শৃঙ্খলিত অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে নারীরা সম্মানজনকভাবে অংশ নিতে পারবেন।

জানাজা বাদ জোহর, বেলা ২টায় অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কারণে অংশগ্রহণকারী সকলকে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজের পোস্টে আরও বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সকলের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD