Logo

মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩
মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার (৩১ ডিসেম্বর) তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে বের করা হয় খালেদা জিয়ার মরদেহ।

পরে সকাল সোয়া ৯টার দিকে মরদেহবাহী গাড়িটি গুলশানের তারেক রহমানের বাসায় পৌঁছায়। সেখানে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।

বিজ্ঞাপন

মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান। তাঁর পাশে রয়েছেন কন্যা জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত থেকে নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD