Logo

নেই বাড়ি-গাড়ি-জমি, রয়েছে ৩২ লাখ টাকার সম্পদ নাহিদ ইসলামের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৫
নেই বাড়ি-গাড়ি-জমি, রয়েছে ৩২ লাখ টাকার সম্পদ নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম । ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

হলফনামা অনুযায়ী, নাহিদ ইসলামের বর্তমান পেশা পরামর্শক। শিক্ষকতা ও পরামর্শক হিসেবে তিনি বছরে ১৬ লাখ টাকা আয় করেন। মোট সম্পদের পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। তবে তাঁর কোনো বাড়ি, ফ্ল্যাট, গাড়ি বা জমি নেই। এছাড়া কোনো আগ্নেয়াস্ত্র বা চলমান মামলা নেই।

বিস্তারিত হলে দেখা যায়, নগদ অর্থ নিজের কাছে আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা, স্ত্রীর কাছে আছে ২ লাখ টাকা। ব্যাংকে জমা রয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। ব্যক্তিগত অলংকারের মূল্য পৌনে ৮ লাখ টাকা, স্ত্রীর অলংকারের মূল্য ১০ লাখ টাকা। এছাড়া এক লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাব রয়েছে।

বিজ্ঞাপন

গত বছরের আয় ছিল ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা এবং আয়কর দিয়েছেন এক লাখ ১৩ হাজার ২৭৪ টাকা।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD