Logo

মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি, ২০২৬, ১৩:১৫
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি : নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

বিজ্ঞাপন

শনিবার (২ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আপনি একটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন। ওনার জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি। সুতরাং এবার শাপলা কলি জয়ী হবে।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তা গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের লজ্জা ও শরম থাকা উচিত। তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD