Logo

আসন্ন নির্বাচনে কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৯
আসন্ন নির্বাচনে কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন মন্তব্য করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির পাচ্ছি।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় মাহদী আমিন বলেন, “ফেব্রুয়ারি ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৬ বছর ধরে আমরা এই দিনের জন্য সংগ্রাম করেছি।

এই দীর্ঘ যাত্রার মূল লক্ষ্য ছিল এমন একটি রাজনৈতিক ব্যবস্থার নির্মাণ, যেখানে জনগণ হবে ক্ষমতার মূল উৎস। তবে আমরা ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন এবং ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচন দেখেছি, যা জনগণের ভোটাধিকারকে হরণ করেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যে ধরনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তা এখন দেশের অনেকেই জানেন। সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য দেখানো হচ্ছে, যেমন ভোটার মাইগ্রেশন বা নির্দিষ্ট এলাকায় ভোট সংক্রান্ত প্রক্রিয়ার অনিয়ম।

ঢাকাসহ বিভিন্ন স্থানে আমরা কিছু অনিয়মের নজির দেখেছি। তাই দেশের মানুষের জন্য একসাথে কাজ করে যেকোনো ধরনের ভোট দুর্নীতি ও কারচুপি প্রতিহত করতে হবে।”

মাহদী আমিনের মন্তব্যে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে দলের উদ্বেগ প্রকাশ পাওয়া গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD