Logo

গত ৫ দিন ধরে আমার ওপরে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১৭
গত ৫ দিন ধরে আমার ওপরে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে: ডা. শফিকুর রহমান
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা জানেন ৫ দিন ধরে আমার ওপর মিসাইল মারা হচ্ছে। মিসাইলের আঘাতে আমাকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠি। যারা এদেশে গণতান্ত্রিক সরকার চায় না, যারা এদেশের জনগণের সরকার চায় না, যারা এদেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এই মিসাইল মেরেছে।

বিজ্ঞাপন

কিন্তু তাদের সব প্রচেষ্টা বিফলে গেছে। গতকাল আমার এক্স একাউন্ট হ্যাকারকে আটক করেছে পুলিশ। সাইবার টিম শতভাগ নিশ্চিত হয়ে, অপরাধীকে সনাক্ত করেছে। আমার এক্স একাউন্ট হ্যাক করে তারা সম্পূর্ন মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়েছেন।’

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের এ.টিম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের সাইবার টিম শতভাগ নিশ্চিত হয়েছে, অপরাধীকে সনাক্ত করেছে। আমার এক্স একাউন্ট হ্যাক করে তারা সম্পূর্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছেন। আমার দুঃখ লাগে এতদিন রাজপথে যাদের সঙ্গে হাতে হাত রেখে লড়াই সংগ্রাম করেছি তারাই এই ঘৃণিত কাজের সঙ্গে জড়িত। আফসোস হয় সেই দলের বন্ধুরা আমরা উপর ঝাপিয়ে পড়েছে।’

শফিকুর রহমান বলেন, ‘নওগাঁ একটি কৃষি ভিত্তিক জেলা। এ জেলায় বিপুল পরিমান আম উৎপাদন হয়, ধান উৎপাদন হয়। কিন্তু আফসোস এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় নেই। কৃষি হিমাগার নেই, রাস্তাঘাট সরু। সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করি এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। কৃষি ভিত্তিক বিভিন্ন হিমাগার, সংরক্ষনাগার তৈরি করা হবে, আমের জন্য জুস প্রসেসিং কারখানা স্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘এ শহরের প্রানের দাবি ফোর লেন রাস্তা, ইনশাআল্লাহ সেটিও করা হবে। এ জেলায় বিভিন্ন ঐতিহ্যবহী জায়গা রয়েছে। কিন্তু সেগুলার যথাযথ রক্ষণাবেক্ষন হয় নাই। পর্যটন শিল্প এখন বিশ্বে অন্যতম, কিন্তু অহবেলা, অযন্ত এবং দ্বায়িত্বহীনতার কারণে সেই সব আজ বিলুপ্তির পথে। আমরা সেই ঐতিহ্যবহী স্থাপনাগুলোকে আরও আধুনিকায়ণ করে তুলবো। বাংলাদেশে ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে। কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিল, তারা দেশের ভাগ্য পরিবর্তনের চেয়ে জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত পরিবর্তনে বেশি কাজ করেছে। তারা জনগণের টাকা চুরি করেছেন, লুন্ঠন করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন।’

বিজ্ঞাপন

তারেক রহমানের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, ‘মেগা প্রকল্পের নামে মেগা দূর্নীতি করেছেন।’

জামায়াতের আমির বলেন, ‘এই লুন্ঠনের টাকা দেশে রাখার সৎসাহস ছিল না বলে তারা বিদেশে পাচার করেছেন। যার পরিমান হচ্ছে ২৮ লাখ কোটি টাকা। এই টাকার মালিক আপনারা। আমরা আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আর কাউকে চুরি করতে দিবনা। তাদের বিদেশে শান্তিতে থাকতে দিবনা। আমরা হাত মুঠ করে তাদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

গত ৫৪ বছর দেশে যে পরিমান দূর্নীতি হয়েছে আমরা তার হিসেব নিব ইনশাআল্লাহ। গত ৫৪ বছর দেশের আনাচে কানাচে যেখোনে উন্নয়নের ছোঁয়া লাগেনি আমরা সেগুলো সংস্কার করবো ইনশাআল্লাহ, বলেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও নওগাঁ-৪ আসনের জামাতের ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিবের সভাপত্বিতে নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন- ব্যরিস্টার শাহরিয়ার কবির, নওগাঁ জেলা শাখা জামাতের সেক্রেটারি ও নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী আ স ম সায়েমসহ নওগাঁর অন্যান্য আসনের জামাতের মনোনীত এমপি প্রার্থী ও নেতৃবৃন্দ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD