দুই দশকের পর নীলফামারীতে জনসভার মঞ্চে তারেক রহমান

২০০৩ সালের পর প্রায় দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীর জনসভায় উপস্থিত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় হাই স্কুল বড় মাঠে জনসভার মঞ্চে উঠলে সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তারেক রহমানও হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন।
বিজ্ঞাপন
এর আগে ঠাকুরগাঁওয়ের সমাবেশে অংশগ্রহণের পর নীলফামারীতে পৌঁছান তারেক রহমান। নীলফামারীর জনসভা শেষ হওয়ার পর হেলিকপ্টারে চড়ে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি জনসভায় যোগ দেবেন তিনি।
সেখানে বক্তব্য শেষে তিনি প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা, সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমান বাংলাদেশের ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এ পর্যন্ত তিনি সারাদেশে ২৫টি নির্বাচনি জনসভা করেছেন। এছাড়া নিজের নির্বাচনি এলাকায় (ঢাকা-১৭) কড়াইল ও বনানীতে দুটি সমাবেশও অনুষ্ঠিত করেছেন।








