Logo

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০
ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট যদি সরকার গঠন করতে পারে, তাহলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। রোববার ঢাকা-১১ আসনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশে এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এই এলাকাতেই। তাই এখানকার মানুষের কাছে বাইরের কোনো গল্প শোনানোর প্রয়োজন নেই। সরকার গঠন করা হলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে নাহিদ ইসলামকে সামনে রেখে সরকার পরিচালিত হবে। জোটের অন্য নেতারা তার পাশে ও পেছনে থেকে সহযোগিতা করবেন। জামায়াত নেতৃত্বাধীন জোট বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েই দেশ পরিচালনায় এগোবে, কোনো বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে আয়োজিত ১১ দলীয় জোটের জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করবে। তিনি দাবি করেন, বিরোধী পক্ষের রাজনৈতিক কৌশল ভুয়া এবং ভোটের দিন জনগণ সেগুলোর বিরুদ্ধে রায় দেবে।

ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৪৭ ও ১৯৭১ সালে জাতির প্রত্যাশা পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে সাধারণ মানুষের দাবিকে দমন করতে গিয়ে জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ তৈরি হয়। তার ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের মাধ্যমে দেশ একটি দমনমূলক পরিস্থিতি থেকে মুক্ত হলেও পরবর্তী সময়ে আবার নতুন সংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD