Logo

আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো: মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩২
আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে আহ্বান জানিয়েছেন, আসন্ন গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে। তিনি রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় অনুষ্ঠিত পথসভায় বলেন, “এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না।

বিজ্ঞাপন

যারা দেশ চালিয়েছেন তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করার জন্য সংস্কারের প্রয়োজন। সংস্কারের পক্ষে যারা আছেন তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেব।”

হিন্দু সম্প্রদায়ের প্রতি ফখরুল আশ্বাস দেন, “আমি সব সময় আপনার পাশে আছি। আপনারা নিরাপদে থাকবেন, কোনো ক্ষতি হবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আর মাত্র তিন দিন পর সিদ্ধান্ত হবে—দেশ আগের মতো চলবে, নাকি নতুন পথে এগোবে। আমরা নতুনভাবে দেশ চালাতে চাই। আমাদের নেতা তরুণ, উদ্যমী এবং আধুনিক চিন্তাধারার। পুরনো রাজনীতির বদলে নতুন নেতৃত্বকেই সমর্থন করব।”

ফখরুল বলেন, “এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নেবেন। আসুন সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD