Logo

নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত সম্প্রসারণ হবে: জোবাইদা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৭
নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত সম্প্রসারণ হবে: জোবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে দেশে একটি নারী–বান্ধব সরকার প্রতিষ্ঠা পাবে বলে আশ্বস্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

রবিবার (৮ ফেব্রুয়ারি) গুলশান লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

জোবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেওয়া হবে।

বিজ্ঞাপন

নারী শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে ও বাল্যবিবাহ বন্ধে নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

তিনি বলেন, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। এছাড়া কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

এ সময় পিতা-মাতার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, পরিবার ও সমাজে নৈতিক দায়িত্ববোধ জোরদার করতে এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় গুলশান, বনানী ও বারিধারার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, সবার সম্মিলিত উদ্যোগে এই এলাকার প্রতিটি সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD