Logo

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৪
ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকাকে একটি নিরাপদ শহরে রূপান্তর করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ নির্বাচনী এলাকা (ঢাকা-১৭) আসনের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোনসহ সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, এটি নির্বাচনি পথসভা। মানুষের চলাচলের রাস্তা, তাই বক্তব্য বেশি লম্বা করবো না।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করা হবে, যাতে মা-বোনেরা নিরাপদ যে কোনো সময় চলতে পারে, যাতে সবাই নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে।

বিজ্ঞাপন

তারেক রহমান আরও বলেন, ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো। ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। 

বক্তব্যের শেষে আবারও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপি চেয়ারম্যান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD