Logo

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার বক্তব্যও টেলিভিশনে সম্প্রচারের সূচি রয়েছে।

সূত্র অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচার করা হবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টায় জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর দলীয় বক্তব্য ৮ ও ৯ ফেব্রুয়ারি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD