Logo

ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী ‘ভুয়া’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৩
ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী ‘ভুয়া’
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে শবনম খাদিজা নামের এক নারী নিজেকে শহীদ ওসমান হাদির বোন হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের কাছে নাহিদ ইসলামের পক্ষে ভোট চেয়েছেন। তবে এই দাবিকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এই নারীকে ভুয়া বলে উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই কোনো রাজনৈতিক দল যেন নিজের স্বার্থে হাদির নাম ব্যবহার না করে, সে সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে হাদির আদর্শ যদি কেউ ব্যবহার করে, তাতে কোনো বাধা নেই।

বিজ্ঞাপন

এই পোস্ট শেয়ার করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি কমেন্টে উল্লেখ করেছেন, পরিবারের তথ্যমতে শবনম খাদিজা হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।

তবে, শবনম খাদিজার আসল পরিচয় এবং তিনি কেন নিজের পরিচয় পরিবর্তন করেছেন তা নিয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় রাজনৈতিক এবং সামাজিক পর্যায়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD