Logo

চট্টগ্রাম-৮ আসনে হাসান আল আজহারীর পক্ষে জনসমর্থন তুঙ্গে

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৫
চট্টগ্রাম-৮ আসনে হাসান আল আজহারীর পক্ষে জনসমর্থন তুঙ্গে
ছবি প্রতিনিধি।

চট্টগ্রাম ৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম। বিশেষ করে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী সৈয়দ হাসান আল আজহারীর ‘মোমবাতি’ প্রতীকের পক্ষে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব গণজোয়ার। প্রচারণার শুরু থেকেই এই আসনে সাধারণ ভোটারদের মধ্যে মোমবাতি প্রতীককে ঘিরে ব্যাপক আলোচনা ও সংহতি দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বিগত কয়েকদিন ধরে বোয়ালখালী, চান্দগাঁও এবং পাঁচলাইশ আংশিক এলাকা ঘুরে দেখা গেছে, সৈয়দ হাসান আল আজহারীর কর্মী-সমর্থকরা পাড়া-মহল্লায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। মোমবাতি প্রতীকের ব্যানারে ছেয়ে গেছে অলিগলি। পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করছে যে, সুন্নী জোটের এই প্রার্থী নির্বাচনী সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে যাচ্ছেন।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সৈয়দ হাসান আল আজহারীর পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তার অবদান তরুণ ও প্রবীণ—উভয় স্তরের ভোটারদের আকৃষ্ট করছে। সুন্নী জোটের শান্তি ও সহাবস্থানের নীতি ভোটারদের আশ্বস্ত করছে।

বিজ্ঞাপন

পথসভায় সৈয়দ হাসান আল আজহারী বলেন, মোমবাতি শুধু একটি প্রতীক নয়, এটি অন্ধকার দূর করার আলো। আমরা বিভাজনের রাজনীতি নয়, বরং সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি করতে চাই। জনগণের যে ভালোবাসা আমি পাচ্ছি, তাতে ইনশাআল্লাহ মোমবাতি প্রতীকের বিজয় সুনিশ্চিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম-৮ আসনে বরাবরের মতোই লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে এবার বৃহত্তর সুন্নী জোটের একক প্রার্থী এবং মোমবাতি প্রতীকের পক্ষে যে বিশাল জনসমর্থন তৈরি হয়েছে, তা প্রধান দলগুলোর প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ধর্মীয় অনুভূতির সাথে উন্নয়নের প্রতিশ্রুতি যুক্ত হওয়ায় সাধারণ ভোটাররা মোমবাতির দিকেই বেশি ঝুঁকছেন।

বিজ্ঞাপন

আগামী নির্বাচনের দিন এই গণজোয়ার ব্যালট বক্সে কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার বিষয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD