Logo

তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৮
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন এনায়েত উল্লাহ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমান, যিনি এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

পথসভায় বক্তব্যে এনায়েত উল্লাহ বলেন, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করছেন এবং তারেক রহমানের পক্ষে অবস্থান নিচ্ছেন। তার মতে, শুধু ঢাকা নয়, সারা দেশেই তারেক রহমানের চেয়ে যোগ্য প্রার্থী নেই।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তার সমর্থকরা সবাই এখন থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন। ঘোষণার পর মঞ্চে তারেক রহমান ও এনায়েত উল্লাহকে পারস্পরিক কুশল বিনিময় করতে দেখা যায়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD