Logo

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই: মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৯
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর এবার জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচন ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, তা ইতিবাচক বলেই বিএনপি মনে করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ভালো প্রভাব ফেলেছে। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, এবার নির্বাচনকে প্রভাবিত করার মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় প্রতিটি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং কোনো প্রতিদ্বন্দ্বীকে কখনোই হালকাভাবে দেখে না। একটি রাজনৈতিক পক্ষ কৌশলগতভাবে বিভ্রান্তিকর প্রচারণা ও ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি গঠনমূলক ও ইতিবাচক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়াই জনগণের অধিকার। সবচেয়ে জরুরি বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD