Logo

যে কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১৮
যে কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। ইতোমধ্যে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শেষ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটের দিন তিনি কোন কেন্দ্রে ভোট দেবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছিল আলোচনা।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত।

এবারের নির্বাচনে দুটি আসন থেকে লড়াই করছেন বিএনপির চেয়ারম্যান। ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, লন্ডনে প্রায় দুই দশক স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফেরার দুই মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জরিপগুলো যদি বাস্তব রূপ নেয়, তাহলে বৃহস্পতিবারের নির্বাচন তার জন্য হবে ভাগ্যের নাটকীয় উলটপালট।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD