Logo

রাজধানীতে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক, ২ দিনের কারাদণ্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৫
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক, ২ দিনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের নির্বাচনে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে সূত্রাপুরে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে স্থানীয়রা আটক করেছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্র সংলগ্ন একটি চালের দোকানে মো. হাবিব ভোটারদের টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই করেন।

সাক্ষ্য ও প্রমাণ যাচাইয়ের পর ভ্রাম্যমাণ আদালত তাকে ভোটবিধি লঙ্ঘনের দায়ে দুই দিনের কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD