Logo

ভোট দিলেন সারজিস আলম

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫
ভোট দিলেন সারজিস আলম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

পরে সংবাদকর্মীদের সারজিস আলম বলেন, ‌আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম।

বিজ্ঞাপন

সারজিস আলম আরও বলেন, “আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হবে। জনগণের মতামতের ওপর আমরা আস্থা রাখি। ভোট গ্রহণে যারা রয়েছেন, তাদের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সব রাজনৈতিক দল উদারতা দেখালে সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD