সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পর সরকার গঠনের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দল সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এ.কে.এম. রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, এটি তার জীবনের প্রথম ভোট প্রদান। এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন। সবাই দলে দলে এসে ভোটাধিকার প্রয়োগ করুন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানে এনসিপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে এবং ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। তবে জনগণ এসব ঘটনার জবাব ব্যালটের মাধ্যমেই দেবে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী এবং গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
তিনি প্রত্যাশা করেন, দায়িত্বপ্রাপ্ত সব পক্ষ তাদের অবস্থান থেকে পেশাদার ও নিরপেক্ষ আচরণ করবে।
ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করছি, সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ভোট যেন অবাধ ও সুষ্ঠু হয়, সে জন্য আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র পাহারা দেবো।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে জনগণের দেওয়া রায় তারা মেনে নেবেন। একই সঙ্গে জয়ের বিষয়ে নিজের দলের আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন তিনি।
এর আগে সকাল ৮টার দিকে ওই কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নাহিদ ইসলাম।








