ঢাকা-১৩ আসন : তিন কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে মামুনুল হক

ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর ও শিয়া মসজিদ) তিনটি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। এই কেন্দ্রগুলোতে ১,২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন রিক্সা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মামুনুল হক।
বিজ্ঞাপন
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১,১১৫ ভোট।
ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪,০৮,৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৯,৮১২ জন, নারী ভোটার ১,৯৮,৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
বিজ্ঞাপন
ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে। দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষভাবে তরুণ ভোটাররা সক্রিয় অংশগ্রহণ করেছেন, যাঁরা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন।
২০০৮ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এবার সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবারের নির্বাচনে মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীর সংখ্যা ২,০২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোটের ঘটনা ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা তিনটি কেন্দ্রে ঘটেছে।
এবারের ভোটে কেন্দ্রগুলোতে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি ও নিরপেক্ষ ভোটগ্রহণের প্রচেষ্টা নজরকাড়া হলেও কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অনিয়মের খবর পাওয়া গেছে। ভোটের চূড়ান্ত ফলাফলের জন্য এখন পুরো দেশের নজর কেন্দ্রভিত্তিক গণনার দিকে রয়েছে।








