Logo

এক আসনেই ৪২ কেন্দ্রের ফলাফলে অল্প ব্যবধানে এগিয়ে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৪
এক আসনেই ৪২ কেন্দ্রের ফলাফলে অল্প ব্যবধানে এগিয়ে এনসিপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। এ আসনের ৪২টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ড. আতিক মুজাহিদ সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রকাশিত ফলাফলে ড. আতিক মুজাহিদ পেয়েছেন ৩৩ হাজার ৩২০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ৩২ হাজার ৯২১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান বর্তমানে দাঁড়িয়েছে ৩৯৯।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ঘোষিত ৪২টি কেন্দ্রের ফলাফলে মোট কাস্ট হওয়া ভোটের সংখ্যা ৬৬ হাজার ২৪১টি বলে জানা গেছে। ভোট গণনা চলমান থাকায় বাকি কেন্দ্রগুলোর ফল যুক্ত হলে ব্যবধানের পরিবর্তন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চূড়ান্ত ফল ঘোষণার আগে পর্যন্ত কুড়িগ্রাম-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত থাকবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটাররা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD