কুষ্টিয়া-৩ আসনে এগিয়ে মুফতি আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা মো. আমির হামজা এগিয়ে রয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৪২টি কেন্দ্রের মধ্যে ৪৫ কেন্দ্রের প্রাথমিক গণনার ভিত্তিতে ৬৩ হাজার ৪৮৮ ভোট পেয়েছেন মুফতি মাওলানা মো. আমির হামজা
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার পেয়েছেন ৪১ হাজার ৯৯৮ ভোট। প্রাথমিক এই ফলাফলের মাধ্যমে আসনে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই স্পষ্ট হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
কুষ্টিয়া-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২৬৯ জন, নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।








