Logo

ঢাকা-১৭ : ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩১
ঢাকা-১৭ : ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণের প্রাথমিক ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন। নির্বাচনের ১৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান পেয়েছেন ৯ হাজার ৯৬২ ভোট।

বিজ্ঞাপন

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান ৯ হাজার ২২৮ ভোট পেয়েছেন। এই তথ্য বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওয়া গেছে।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ৭৪ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮ জন।

বিজ্ঞাপন

এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটে অংশগ্রহণ করেছেন।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এই নির্বাচনে সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, সারাদেশে ৪৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ছোটখাটো বিশৃঙ্খলা দেখা গেছে। এছাড়া ৫৯টি কেন্দ্রে জালভোটের অভিযোগ এসেছে এবং তিনটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ঢাকা-১৭ আসনে এখন পর্যন্ত ১৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ছোট ব্যবধানে ছাড়িয়ে এগিয়ে রয়েছেন। বাকি কেন্দ্রের ফলাফল আসা মাত্র আসনটির চূড়ান্ত ফলাফল স্পষ্ট হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD