ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ১০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ৮২০ ভোট কম পেয়েছেন।
বিজ্ঞাপন
ফলাফলে দেখা যায়, মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৭৭ ভোট। অপরদিকে রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৯৭ ভোট।
এ আসনে বিএনপি জোটের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন। রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।
বিজ্ঞাপন
নির্বাচনী এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে উপজেলায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো আসনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা।








