বিএনপি’র জয়ের পর যে ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা না হলেও সারাদেশে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দলটির সরকার গঠন প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
এদিকে এ বিজয় উপলক্ষে দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে। জনগণের এই অভূতপূর্ব সমর্থন গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে এক সুস্পষ্ট ও ঐতিহাসিক রায়।
তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশায় শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।








