Logo

এই বিজয় বেগম খালেদা জিয়া ও শহীদদের উৎসর্গ করছি: জোনায়েদ সাকি

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১৯
এই বিজয় বেগম খালেদা জিয়া ও শহীদদের উৎসর্গ করছি: জোনায়েদ সাকি
ফাইল ছবি।

রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর জোনায়েদ সাকি বলেন, আমরা এই বিজয় সাবকে প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের জন্য জীবন দেওয়া শহীদদের উৎসর্গ করছি। এটি ব্যক্তিগত কোনো অর্জন নয়; জনগণের ভোটাধিকার ও ন্যায়সংগত লড়াইয়ের বিজয়।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ।

রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর তিনি বলেন, “আমরা এই বিজয় সাবকে প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের জন্য জীবন দেওয়া শহীদদের উৎসর্গ করছি। এটি ব্যক্তিগত কোনো অর্জন নয়; জনগণের ভোটাধিকার ও ন্যায়সংগত লড়াইয়ের বিজয়।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এই রায় গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজয়ের পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তবে প্রতিক্রিয়ায় জোনায়েদ সাকি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, “এই বিজয়কে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।”

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD