Logo

এমপি নজরুলের সেই দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫৫
এমপি নজরুলের সেই দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ন্যাম ভবনের একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে তিনি ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

তিনি জানান, ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। তাদের উপস্থিতির পর পুলিশ কক্ষে প্রবেশ করে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।

তবে মরিয়ম খাতুন ঠিক কখন মারা গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ডিসি।

বিজ্ঞাপন

মরদেহ উদ্ধারের পর ঘটনাটির কারণ ও মৃত্যুর প্রকৃত পরিস্থিতি জানতে পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD