Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দীর্ঘ দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরাই অধিকাংশ আসনে জয় পেয়েছেন।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে নারী প্রতিনিধিত্বেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। সব মিলিয়ে এবার সংসদে যাচ্ছেন মোট সাতজন নারী প্রার্থী।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন, মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা, ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২: শামা ওবায়েদ, ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল, নাটোর-১: ফারজানা শারমিন পুতুল, ব্রাহ্মণবাড়িয়া-২ (স্বতন্ত্র): রুমিন ফারহানা।

বিজ্ঞাপন

এদিকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এখন পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে ২৮৯টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।

দলীয় সূত্র জানায়, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর ফলে প্রায় ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ—যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD